গত ১২ আগষ্ট মঙ্গলবার দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার অনলাইন ভার্সন ও প্রতিদিনের ডাল নিউজ পোর্টালে "ভাষানটেক-কাফরুলে সন্ত্রাসী ও দখল চক্রের রাজত্ব: প্রশাসনের নিরবতা!" শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে ভূমি দখল ভিত্তিক অভিযোগ তুলে যেসব মন্তব্য করেছে সেগুলি অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদককে কেউ ভুল তথ্য প্রদান করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন সংবাদ প্রচার করিয়েছে। আমি এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাফিজুল বাবু
সদস্য সচিব, কাফরুল থানা যুবদল, ঢাকা মহানগর উত্তর।
প্রতিবেদকের বক্তব্য-
আমি সরেজমীনে গিয়ে অনুসন্ধান কালে স্থানীয়দের সাথে কথা বলে সত্যতা যাচাই বাছা করেই সংবাদ পরিবেশণ করেছি। সংবাদে উল্লেখিত প্রতিটি অভিযোগের বিপরীতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে।